মাগুরা ০৮:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইসলামের বিধান অনুযায়ী, প্রত্যেক সামর্থ্যবান মুসলমান নরনারীর ওপর কোরবানি ওয়াজিব। সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবি: প্রধান উপদেষ্টার সিদ্ধান্তের অপেক্ষায় সরকার।  বিশ্বমঞ্চে বাংলাদেশের নেতৃত্ব—জাপানে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। জিলহজ্ব মাসের প্রথম ১০ দিনের ফজিলতপূর্ণ আমল ও করণীয় বুধবার সকালে মুক্তি পাচ্ছেন এটিএম আজহারুল ইসলাম: শিশির মনির।    দায়িত্বপালনের মাঝপথে সরে না যেতে প্রধান উপদেষ্টাকে রাজনৈতিক দলগুলোর একতাবদ্ধ আহ্বান। জামিয়ার অভিভাবক সম্মেলনে আসাতিযায়ে কেরামের বিশেষ সম্মাননা।  কালুপারা মাদরসারা মাগুরার অভিভাবক সম্মেলন ও কৃতী শিক্ষার্থী সম্মাননা অনুষ্ঠান। আছিয়া ধর্ষণ হত্যা মামলায় রায়: হিটু শেখের ফাঁসি, ৩ জন খালাস—ন্যায়বিচারের গর্বিত মুহূর্ত।

রাজবাড়ীতে ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
  • / ৬১১ বার পড়া হয়েছে
arafatnews24 অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
Spread the love

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মাসুদ মোল্লা (৩৭) নামের এক যুবক প্রাণ হারিয়েছেন। শুক্রবার (১৬ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাসুদ মোল্লা একই এলাকার জিমউদ্দিন মোল্লার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মাসুদের দীর্ঘদিন ধরে মানসিক সমস্যা ছিল। পাশাপাশি পারিবারিক কলহও চলছিল। এদিন সকালে বাজার থেকে বাড়ি ফেরার পথে তিনি রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দেন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজবাড়ী রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) বিধান কুমার জানান, খবর পাওয়ার পরপরই রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। এ নিয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয়দের মাঝে এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে

এসেছে।

Visited 13 times, 1 visit(s) today

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজবাড়ীতে ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ১২:৩১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫