মাগুরা ০৮:১২ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইসলামের বিধান অনুযায়ী, প্রত্যেক সামর্থ্যবান মুসলমান নরনারীর ওপর কোরবানি ওয়াজিব। সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবি: প্রধান উপদেষ্টার সিদ্ধান্তের অপেক্ষায় সরকার।  বিশ্বমঞ্চে বাংলাদেশের নেতৃত্ব—জাপানে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। জিলহজ্ব মাসের প্রথম ১০ দিনের ফজিলতপূর্ণ আমল ও করণীয় বুধবার সকালে মুক্তি পাচ্ছেন এটিএম আজহারুল ইসলাম: শিশির মনির।    দায়িত্বপালনের মাঝপথে সরে না যেতে প্রধান উপদেষ্টাকে রাজনৈতিক দলগুলোর একতাবদ্ধ আহ্বান। জামিয়ার অভিভাবক সম্মেলনে আসাতিযায়ে কেরামের বিশেষ সম্মাননা।  কালুপারা মাদরসারা মাগুরার অভিভাবক সম্মেলন ও কৃতী শিক্ষার্থী সম্মাননা অনুষ্ঠান। আছিয়া ধর্ষণ হত্যা মামলায় রায়: হিটু শেখের ফাঁসি, ৩ জন খালাস—ন্যায়বিচারের গর্বিত মুহূর্ত।

মধ্যরাতে দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
  • / ৬৬০ বার পড়া হয়েছে
arafatnews24 অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
Spread the love

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের নয় মাস পর অবশেষে দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বুধবার (৭ মে) দিনগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি বাংলাদেশ ত্যাগ করেন বলে নিশ্চিত করেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগ।

ইমিগ্রেশন সূত্রে জানা যায়, শারীরিকভাবে অত্যন্ত দুর্বল অবস্থায় সাধারণ যাত্রীর বেশে রাত ১১টার দিকে বিমানবন্দরে পৌঁছান আবদুল হামিদ। মুখে মাস্ক ও মাথায় ক্যাপ পরে বিমানবন্দরে প্রবেশ করেন তিনি। এরপর ইমিগ্রেশনের প্রক্রিয়া সম্পন্ন করে ফ্লাইটে ওঠেন।

পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ইমিগ্রেশন বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জাগো নিউজকে বলেন, “আজ সকালে কর্মস্থলে এসে আবদুল হামিদের দেশত্যাগের বিষয়টি জানতে পেরেছি। তিনি চিকিৎসার উদ্দেশ্যে দেশ ত্যাগ করেছেন বলে জানিয়েছেন।”

এদিকে, সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে চলতি বছরের ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের হয়। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের অন্যান্য শীর্ষ নেতারাও আসামি হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন। তবে মামলাটি বিচারাধীন থাকলেও আদালত কিংবা দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে আবদুল হামিদের বিদেশ যাত্রায় কোনো ধরনের নিষেধাজ্ঞা ছিল না বলেও নিশ্চিত করেছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

Visited 12 times, 1 visit(s) today

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মধ্যরাতে দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। 

আপডেট সময় : ০৫:৪৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫