মাগুরা ০৪:৫১ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইসলামের বিধান অনুযায়ী, প্রত্যেক সামর্থ্যবান মুসলমান নরনারীর ওপর কোরবানি ওয়াজিব। সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবি: প্রধান উপদেষ্টার সিদ্ধান্তের অপেক্ষায় সরকার।  বিশ্বমঞ্চে বাংলাদেশের নেতৃত্ব—জাপানে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। জিলহজ্ব মাসের প্রথম ১০ দিনের ফজিলতপূর্ণ আমল ও করণীয় বুধবার সকালে মুক্তি পাচ্ছেন এটিএম আজহারুল ইসলাম: শিশির মনির।    দায়িত্বপালনের মাঝপথে সরে না যেতে প্রধান উপদেষ্টাকে রাজনৈতিক দলগুলোর একতাবদ্ধ আহ্বান। জামিয়ার অভিভাবক সম্মেলনে আসাতিযায়ে কেরামের বিশেষ সম্মাননা।  কালুপারা মাদরসারা মাগুরার অভিভাবক সম্মেলন ও কৃতী শিক্ষার্থী সম্মাননা অনুষ্ঠান। আছিয়া ধর্ষণ হত্যা মামলায় রায়: হিটু শেখের ফাঁসি, ৩ জন খালাস—ন্যায়বিচারের গর্বিত মুহূর্ত।
মাগুরার হাজরাপুর ও হাজিপুরে লিচুর বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি।
Spread the love

মাগুরা প্রতিনিধি: মাগুরা জেলার সদর উপজেলার হাজরাপুর ও হাজিপুর ইউনিয়নে এবার লিচুর বাম্পার ফলন হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবং গাছের পরিচর্যা ভালো হওয়ায় লিচুর গুটি বড় হয়েছে, স্বাদ ও রঙেও এসেছে কাঙ্ক্ষিত মান। ফলে খুশি স্থানীয় কৃষকরা।

 

স্থানীয় কৃষক আমিনুল ইসলাম বলেন, “এবার গাছে গাছে প্রচুর লিচু ধরেছে। বাজারে চাহিদাও ভালো। আশা করছি, গত বছরের তুলনায় এবার বেশি লাভ হবে।” অন্য এক চাষি রফিকুল ইসলাম জানান, “আবহাওয়া ভালো থাকায় ওষুধ কম ব্যবহার করতে হয়েছে, খরচ কমেছে। তাই মুনাফাও বাড়বে বলে আশা করছি।”

 

হাজরাপুর ও হাজিপুরের লিচু ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। ইতিমধ্যেই পাইকাররা এলাকা ঘুরে ঘুরে লিচু কেনা শুরু করেছেন। প্রতি শত লিচু ২৫০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।

 

মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদফতরের এক কর্মকর্তা বলেন, “এ বছর জেলায় প্রায় ১৫০ হেক্টর জমিতে লিচু চাষ হয়েছে। ফলন ও গুণগত মান দুই-ই ভালো হয়েছে, যা কৃষকের জন্য সুখবর।”

 

Visited 12 times, 1 visit(s) today