মাগুরা ০৮:১৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইসলামের বিধান অনুযায়ী, প্রত্যেক সামর্থ্যবান মুসলমান নরনারীর ওপর কোরবানি ওয়াজিব। সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবি: প্রধান উপদেষ্টার সিদ্ধান্তের অপেক্ষায় সরকার।  বিশ্বমঞ্চে বাংলাদেশের নেতৃত্ব—জাপানে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। জিলহজ্ব মাসের প্রথম ১০ দিনের ফজিলতপূর্ণ আমল ও করণীয় বুধবার সকালে মুক্তি পাচ্ছেন এটিএম আজহারুল ইসলাম: শিশির মনির।    দায়িত্বপালনের মাঝপথে সরে না যেতে প্রধান উপদেষ্টাকে রাজনৈতিক দলগুলোর একতাবদ্ধ আহ্বান। জামিয়ার অভিভাবক সম্মেলনে আসাতিযায়ে কেরামের বিশেষ সম্মাননা।  কালুপারা মাদরসারা মাগুরার অভিভাবক সম্মেলন ও কৃতী শিক্ষার্থী সম্মাননা অনুষ্ঠান। আছিয়া ধর্ষণ হত্যা মামলায় রায়: হিটু শেখের ফাঁসি, ৩ জন খালাস—ন্যায়বিচারের গর্বিত মুহূর্ত।

সাভারে বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, মামলা তুলে নিতে চাপ—শেষ পর্যন্ত ছুরিরাঘাতে পিতাকে হত্যা করলো মেয়ে।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫১:২৫ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
  • / ৭৬৮ বার পড়া হয়েছে
arafatnews24 অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
Spread the love

ঢাকার সাভারে চাঞ্চল্যকর এক ঘটনায় এক তরুণীর বিরুদ্ধে নিজের বাবাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করার পর তিনি হত্যাকাণ্ড ঘটান। পরে নিজেই ফোন করেন ৯৯৯–এ।

বৃহস্পতিবার (৯ মে) ভোররাতে সাভারের একটি ভাড়া বাসা থেকে পুলিশ ওই তরুণীকে আটক করে। নিহত বাবার বয়স আনুমানিক ৫৭ বছর। তরুণীর বয়স ২৩।

পুলিশ সূত্রে জানা যায়, কয়েক বছর আগে মেয়েটি বাবার বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন নাটোরে। মামলাটি প্রত্যাহারের জন্য বাবা দীর্ঘদিন ধরে চাপ দিয়ে আসছিলেন। সেই সঙ্গে মেয়ের বিরুদ্ধে পাল্টা চুরির মামলা দায়ের করেন তিনি।

বছরের শুরুতে বাবার সাভারের বাসায় এসে ওঠেন তরুণী। এরপর থেকেই তাদের মধ্যে প্রায় সময় বাকবিতণ্ডা হতো। শেষ পর্যন্ত বুধবার রাতে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে বাবাকে অচেতন করে ফেলেন মেয়ে। বৃহস্পতিবার ভোরে ছুরি দিয়ে শরীরের বিভিন্ন অংশে আঘাত করে বাবাকে হত্যা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বাসার তিন কক্ষের একটিতে সাবলেট ভাড়াটিয়া থাকতেন, বাকি দুই কক্ষে বাবা ও মেয়ে। ঘটনার সময় সাবলেট রুমটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল।

ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা জানিয়েছেন, তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Visited 41 times, 1 visit(s) today

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাভারে বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, মামলা তুলে নিতে চাপ—শেষ পর্যন্ত ছুরিরাঘাতে পিতাকে হত্যা করলো মেয়ে।

আপডেট সময় : ০১:৫১:২৫ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫