হাজরাপুর ইউনিয়নের লিচু পেল জিআই পণ্যের স্বীকৃতি:
- আপডেট সময় : ০২:০৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
- / ৬১৪ বার পড়া হয়েছে

লিচু সংগ্রহ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার ডিসি ও এসপি এবং জেলা বিএনপির আহ্বায়ক।
মাগুরা উপজেলার হাজরাপুর ইউনিয়নের বিখ্যাত লিচু এবার জিআই (জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন) পণ্যের স্বীকৃতি লাভ করেছে। এই ঐতিহাসিক অর্জন উদযাপন ও লিসো (GI Tag লাইসেন্স ও স্বীকৃতি) সংগ্রহ উপলক্ষে এক আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক ও পুলিশ সুপার। এছাড়াও উপস্থিত ছিলেন মাগুরা জেলা ও উপজেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, কৃষি বিভাগ, জনপ্রতিনিধি এবং লিচু চাষিরা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “হাজরাপুরের লিচু দীর্ঘদিন ধরে তার স্বাদ, গন্ধ ও মানের জন্য পরিচিত। আজকের এই জিআই স্বীকৃতি হাজরাপুরের লিচুকে আন্তর্জাতিক বাজারে পরিচিত করতে এক নতুন দিগন্ত খুলে দিল।”
স্থানীয় কৃষক ও উদ্যোক্তারা জানান, এই স্বীকৃতির ফলে লিচুর বাজার মূল্য বৃদ্ধি পাবে এবং বিদেশে রপ্তানির সুযোগও প্রসারিত হবে। তারা জেলা প্রশাসন ও কৃষি বিভাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে একটি তথ্যচিত্র প্রদর্শন ও লিচু প্রদর্শনীও আয়োজন করা হয়, যেখানে স্থানীয় জাতের বিভিন্ন লিচু প্রদর্শিত হয়।
জিআই পণ্য স্বীকৃতির ফলে হাজরাপুর ইউনিয়নের লিচু এখন দেশের গর্ব এবং কৃষিভিত্তিক অর্থনীতিতে এক অনন্য সংযোজন হিসেবে বিবে
চিত হবে।









