সংবাদ শিরোনাম ::
বুধবার সকালে মুক্তি পাচ্ছেন এটিএম আজহারুল ইসলাম: শিশির মনির।
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:৫৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
- / ৮০০ বার পড়া হয়েছে

এক দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলাম অবশেষে মুক্তির দ্বারপ্রান্তে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মানবতাবিরোধী অপরাধের মামলায় দেওয়া তার মৃত্যুদণ্ডের রায় বাতিল করে খালাস প্রদান করেছেন।
তার আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ শিশির মনির জানান, “ইনশাআল্লাহ, আমরা আশাবাদী—আগামীকাল বুধবার (২৮ মে) সকালেই এটিএম আজহারুল ইসলাম কারামুক্ত হবেন।”
এই রায় শুধু একজন ব্যক্তির মুক্তি নয়, এটি ন্যায়বিচারের এক ঐতিহাসিক দৃষ্টান্ত হিসেবেও বিবেচিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। আইনি লড়াই, ধৈর্য ও প্রার্থনার মাধ্যমে আজ যিনি মুক্তির পথে, তার এই অর্জন বহু মানুষের জন্য আশার আলো হয়ে উঠতে পারে।
Visited 7 times, 1 visit(s) today








